রবিবার, ২৮ জুন ২০২৬

বিয়ের প্রলোভনে গার্মেন্টসকর্মী ধর্ষণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে বিয়ের আশ্বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শফিউল আলম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২১ অক্টোবর) র‌্যাব-৭ সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গতকাল রোববার নগরীর চাঁন্দগাও এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ শফিউল আলম নগরীর চান্দগাঁও এলাকার শমসের পাড়ার মাহাবুব আলমের ছেলে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী ভিকটিমের বয়স ২৯ বছর। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। গত বছর জানুয়ারিতে গার্মেন্টসে চাকরির সুবাদে গ্রেফতার মোহাম্মদ শফিউল আলমের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।

সম্পর্ক চলাকালে চলতি বছরের মার্চে শফিউল আলম তাকে বিবাহ করার আশ্বাস দিয়ে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একত্রে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে ভিকটিম গ্রেফতার শফিউলকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে শফিউল ভিকটিমকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। পরে ভিকটিম বাদী হয়ে চান্দগাঁও থানায় শফিউল আলমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...