মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চসিকের নতুন মেয়র হিসেবে সোমবার শপথ নেবেন ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আদালতের রায়ের পর নির্বাচন কমিশন সংশোধিত গ্যাজেট প্রকাশ করায় আগামী রোববার বা সোমবার নতুন মেয়র হিসেবে শপথ নেওয়ার পথ অনেকটা নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী।
তথ্যমতে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার এ সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে গত ১৯ আগস্ট জারিকৃত বাংলাদেশের সিটি কর্পোরেশনসমূহের প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ বিলুপ্ত করা হয়।
সংশোধিত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে মেয়র হিসেবে শাহাদাত হোসেনের শপথ গ্রহণে আর বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে আগামী রোববার বা সোমবারে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ পাঠ করাবেন বলেও জানা গেছে। উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরে ২০২১ সালের ২৪ ফেব্রæয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন মেয়র প্রার্থী ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে ১৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্র্বতী সরকার।
আদালতের রায়ের পর বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
গত ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত।
পরে আটদিনের মাথায় মঙ্গলবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর স্থলে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

সর্বশেষ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...