সোমবার, ১৫ জুন ২০২৬

বান্দরবানে এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে কোয়ান্টাম কসমো কলেজ প্রথম

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বরাবরের মতো এবারো বান্দরবান জেলায় এইচ.এস.সি পরীক্ষায় প্রথম হয়েছে লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো কলেজ। এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৪ জনেই পাশ করে। এতে পাশের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২ জন।

বুধবার কোয়ান্টাম শিক্ষা সেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় বান্দরবান জেলার ১৪ টি কলেজ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৩টি বিভাগে ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৮২টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১৩টি কলেজ। এতে মঙ্গলবার প্রকাশিত ফলাফলে শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যায় কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ষষ্ঠ।

এ প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষা সেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, দিক-নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ-এ ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ছাত্র-ছাত্রীরা যেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং স্কুলে শেখানো ধ্যান ও শুদ্ধাচারের শিক্ষা আজীবন চর্চা করতে পারে আমরা এই প্রার্থনাই করি।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টের বিশেষ পরিস্থিতির কারণে ২০২৪ সালে এবার এইচএসসি পরীক্ষা পুরোপুরি সম্পন্ন হতে পারেনি। কয়েকটি হয়ে স্থগিত হয়ে যায়। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র এবং বাকিগুলোর ক্ষেত্রে এসএসসি পরীক্ষা ফলাফলের ওপর ভিত্তি করে এ ফলাফল দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...