রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামে পাহাড় কাটায় ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটার অপরাধে পাহাড়খেকো ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল সোমবার রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই সঙ্গে আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আসামিরা হলেন-সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুর এলাকার রনি (৩৫), মোঃ ওসমান (৩৯), জামাল উদ্দিন (৪১), মোঃ আবুল কাসেম (৩০)-প্রকাশঃ নলা কাশেম, মোঃ মানিক (৪৫)-প্রকাশ-মানিক মিস্ত্রি এবং সবুজ (২৫)-প্রকাশ-ডিশ সবুজ।

জানা গেছে, গতকাল সীতাকুণ্ডের আকবর শাহ থানাধীন জঙ্গল লতিফপুর মিরপুর এলাকায় আসামিরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পাহাড় কেটে অপসারণ করেছে। এবং পাহাড় কাটার প্রমাণও পাওয়া যায়।

ফলে ওইদিন রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, গতকাল পাহাড় কাটার ঘটনায় রাতে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...