মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

স্মার্ট স্কুল বাসে শিক্ষার্থীরা ৫ টাকা ভাড়ায় যাতায়াত করতে পারে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, স্মার্ট ফিচার সম্বলিত স্মার্ট স্কুল বাসগুলোতে শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়ায় যে কোনো দূরত্বে যাতায়াত করতে পারে। বাসে ওঠে কার্ড পাঞ্চ করার সাথে সাথে অভিভাবকের মোবাইলে তৎক্ষনাৎ এসএমএস নোটিফিকেশন চলে যায়। ফলে অভিভাবকরা তার সন্তানের অবস্থান ট্র্যাকিং করতে পারেন। স্মার্ট স্কুল বাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারে এবং অভিভাবকগণ দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।
আজ ১৫ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এর পুরষ্কারপ্রাপ্ত ‘স্মার্ট স্কুল বাস’ এর অগ্রগতি প্রতিবেদন এবং অংশীজনের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ হামিদুল হক। এছাড়াও এস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি-উর রহিম জাদিদ, জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার ওসমান গণি, বিআরটিসির ম্যানেজার, স্মার্ট স্কুল বাসের টেকনোলজি পার্টনার, এটুআই মনিটরিং টিমের অন্যান্য সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্মার্ট স্কুল বাস ব্যবহারকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...