সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় দুই ম্রো পাড়ায় ডায়রিয়ার প্রাদূর্ভাব : একজনের মৃত্যু : আক্রান্ত শতাধিক

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি দুই পাড়ায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মিনতুই ও পমপং ম্রো পাড়ায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ইতিমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও শতাধিক আক্রান্ত হয়েছে। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য লংক্রাত ম্রো ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে আক্রান্ত পাড়াগুলোতে চিকিৎসা সেবা প্রদান করে আলীকদম সেনাবাহিনীর একটি মেডিকেল টিম। পাহাড়ি ঝিরি ও ঝর্ণার দূষিত পানি পান করার কারণেই পাড়াগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়ে বলে ধারণা স্থানীয়দের।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য লংক্রাত ম্রো জানায়, গত রবিবার সকাল থেকে মিনতুই ম্রো পাড়ার লোকজনের মধ্যে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর পাশের পমপং পাড়ার লোকজনের মাঝেও ডায়রিয়া ছড়িয়ে পড়ে। এতে সোমবার রাত ২টার দিকে মিনতুই পাড়ার বাসিন্দা মৃত পালেং ম্রো’র ছেলে মাংচি মুরুং (৫১) মারা যান। এক পর্যায়ে দুই পাড়ার ৩৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আলীকদম সেনাবাহিনীর একটি মেডিকেল টিম গত সোমবার দিনব্যাপী মিনতুই ও পমপং ম্রো পাড়া সহ আশপাশের মোট ১২৫ জন রোগিকে চিকিৎসা এবং বিনামুল্যে ঔষধ প্রদান করেন। এর আগে অবস্থার অবনতি হলে দুইটি ম্রো পাড়ার ৩৩ জন শিশু ও বয়স্ক নারী পুরুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
এদিকে স্থানীয়রা জানান, প্রতি বছর শুস্ক মৌসুমে পাহাড়ের পল্লীগুলোতে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পাড়াগুলোর অবস্থান পাহাড়ের চূড়ায় হওয়ায় টিউবওয়েল ও রিং ওয়েল স্থাপনেরও সুযোগ থাকেনা। তাই দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষগুলো বাধ্য হয়ে ঝিরি ও ঝর্ণার পানি পান করে থাকেন। মূলত এসব ঝিরি ও ঝর্ণার দূষিত পানি পান করার কারণেই পাড়াগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত ও বহি বিভাগে প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে ভিড় জমাচ্ছেন। গত ১ সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। গত দুই দিনে দুইটি ম্রো পাড়ার ৩৩ জন শিশু ও বয়স্ক নারী পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে ডায়রিয়া রোগের ঔষধের কোন সংকট নেই। কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০টি হলেও অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় মেঝেতেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...