মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নিত্যপপণ্যের মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামে টাস্কফোর্সের অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম মহানগরের রিয়াজুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন।
এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু, পেয়াজের খুচরা দোকান ও পাইকারী আড়তে অভিযান চালানো হয়।
আজ রবিবার চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এই অভিযান িেপচালনা করেন।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া বা মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে ট্রেড লাইসেন্স ব্যতীত পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রয়োজনে দোকান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে বিশেষভাবে সতর্ক করা হয়।
তদারকিকালে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় বাজারে কোল্ড স্টোরেজ পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে দীর্ঘ সময়পণ্য মজুদ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় ১ জন ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ও মো. মঈনুল হাসান। উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মৎস্য অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ। মনিটরিং শেষে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয় এবং নির্দেশনাসমূহ বাস্তবায়নে নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী সমিতিগুলোকে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে বিশেষ টাস্কফোর্সের এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...