মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভূমি সংক্রান্তে জটিলতা নিরসনে সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি সংক্রান্তে বিভিন্ন জটিলতা ও জনমনে নিরাপত্তাসহ নানাবিধ সমস্যা নিয়ে আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের অধীনে অনুষ্ঠিত গণশুনানীতে প্রায় ৪০ জন সেবা-গ্রহীতা তাদের ভূমিসহ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন। গণশুনানীতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে জেলা প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে সমস্যা সমাধানে নির্দেশনা দেন।
এসময় জনগণ ভূমি অধিগ্রহণসহ ভূমি সংক্রান্তে বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে সেবাগ্রহীতারা জেলা প্রশাসকের শরণাপন্ন হন।
সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে জেলা প্রশাসনের এরূপ গণশুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি-উর রহিম জাদিদসহ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...