রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি নার্সদের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এক দফা দাবিতে গত এক মাস ধরে সারাদেশে কর্মবিরতি পালন করে আসছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নামে নার্সদের একটি সংগঠন। দাবি মেনে নেওয়ার আশ্বাসে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত কর্মবিরতি স্থগিত করে তারা। কিন্তু শেষপর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়ায় আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুইদিনের কর্মসূচির ঘোষণা দেন তারা।
এদিকে, দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করবে বলে ঘোষণা দিয়েছেন তারা। পরবর্তী দিন অর্থাৎ ৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবে। এসময় দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে এ কর্মবিরতি পালন করবে তারা।
তবে, হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা বিশ্বজিৎ বড়ুয়া জানান, প্রায় এক মাস ধরে আমরা একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এইসব পদে পদায়নের দাবি জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা ফোন করেছিলেন। উনি আশ্বস্ত করেছিলেন দাবি মেনে নিবেন। আমরা কর্মবিরতি স্থগিতও করি। কিন্তু আমাদের দাবি এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি। তাই দাবি আদায় না হওয়ায় আগামীকাল থেকে সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টার কর্মবিরতি পালন করব। এরপর ৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করব।
উল্লেখ্য, এক দফা দাবিতে ১ অক্টোবর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করে আসছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...