বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চান্দগাঁওয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই মিঠু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করা যুবলীগ কর্মী এইচ.এম. মিঠুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

রবিবার (৬ অক্টোবর) নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এইচ.এম. মিঠু চান্দগাঁও থানার কাজি বাড়ির মৃত মাহবুব আলমের ছেলে। তিনি নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া, ছাত্র জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় হওয়া একাধিক মামলার আসামি এইচ.এম. মিঠু।

র‍্যাব জানায়, চলতি বছরের ১৮ জুলাই চান্দগাঁওয়ে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিল। শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তরুয়া (২১) অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় এইচ.এম. মিঠু এবং অন্যান্য আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এসময় হৃদয় তরুয়ার শরীরে গুলি লাগলে সে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বন্ধু মো. আজিজুল হক গত ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় যুবলীগ কর্মী মিঠুসহ ২০৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেপ্তার এইচ.এম. মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

এই বিভাগের সব খবর

রাউজানে বৌদ্ধ বিহারে দূর্বৃত্তের অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

চট্টগ্রামের রাউজানে একটি বৌদ্ধ বিহারে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগের ঘটনায় কিছু সামগ্রী পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে এই ঘটনায়...

জেজেডিএ- এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেজেডিএ -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল , ফটিকছড়ি সদরের বিবিরহাটে নাম -এ এই...

সানমার ওশান সিটিতে দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি, জরিমানা

দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে নগরীর জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৭০...

সর্বশেষ

রাউজানে বৌদ্ধ বিহারে দূর্বৃত্তের অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

চট্টগ্রামের রাউজানে একটি বৌদ্ধ বিহারে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগের ঘটনায়...

জেজেডিএ- এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেজেডিএ -এর...

সানমার ওশান সিটিতে দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি, জরিমানা

দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত...

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি...