শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজা ও লেবাননে যুদ্ধবিরতির লক্ষ্যে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফিলিস্তিনি ভূখন্ডে চলমান যুদ্ধ এক বছরের কাছাকাছি হওয়ায় গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সপ্তাহান্তে কয়েক হাজার বিক্ষোভকারী সারা বিশ্বের বিভিন্ন শহরে মিছিল করেছে।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ওয়াশিংটনে, সহস্রাধিক বিক্ষোভকারী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে, ইসরাইলের শীর্ষ সামরিক সরবরাহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলকে অস্ত্র ও সহায়তা প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী এএফপি সাংবাদিকরা জানান, এ সময় এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ ও উপস্থিত লোকেরা আগুন নিভানোর আগে তার বাম হাতটি আগুনে পুড়ে গেছে।
হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আমেরিকার শহরগুলোয় সংঘাতের অবসানের দাবিতে জমায়েত হয়। রক্তক্ষয়ী এ সংঘাতে গাজায় প্রায় ৪২,০০০ মানুষ নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও জাতিসংঘের নির্ভরযোগ্য তথ্যে জানা যায়, ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৮২৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইল এখন লেবাননে একটি স্থল অভিযান চালাচ্ছে এবং এই সপ্তাহে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ব্যারেজের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সংঘাতটি একটি বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘আরও খারাপ’
রোমে একটি ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে তরুণ বিক্ষোভকারী পুলিশকে বোতল ও আতশবাজি ছুড়লে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান দিয়ে হাজার হাজার মানুষকে ছত্রভঙ্গ করে দেয়।
এএফপি সাংবাদিকরা জানান, বিক্ষোভে অন্তত: একজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং দুই বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
বার্লিনের পুলিশ বলেছে, তারা ২৬ জনকে আটক করেছে। সেখানে ৬৫০ জন লোকের উপস্থিতিতে ইসরাইলপন্থী একটি স্মৃতিচারণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
এদিকে, জার্মানির পুলিশ জানায়, রাজধানীতে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে সহস্রাধিক মানুষ মিলিত হয়।
লন্ডনে ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ এ, ‘বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা বন্ধ কর’ স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে।
লন্ডনের শান্তিপূর্ণ সমাবেশ থেকে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ডাবলিনে, কয়েকশ মানুষ রাস্তায় নেমে, ফিলিস্তিনির পতাকা নেড়ে যুদ্ধ বিরতির দাবিতে স্লোগান দেয়।
ফ্রান্সে, হাজার হাজার মানুষ প্যারিস, লিয়ন, টুলুস, বোর্দো এবং স্ট্রাসবার্গে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে মিছিলে নামে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...