শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে জব্বারের বলীখেলা সোমবার, কাল থেকে মেলা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আগামীকাল শুরু হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী আজ দুপুরে লালদিঘি পাড়স্থ আবদুল জাব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কার্যালয়ে বলীখেলার ট্রফি ও জার্সির মোড়ক উম্মোচন করেন।
আয়োজকরা জানান, ঐতিহাসিক লালদিঘি মাঠের কাছে জেলা পরিষদ চত্বরে ২৫ এপ্রিল বলীখেলা এবং লালদিঘির আশপাশ এলাকায় ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিনদিন মেলা চলবে।
মোড়ক উম্মোচনকালে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতোর্ধ¦ বর্ষের লোক-ঐতিহ্য আবদুল জাব্বার সওদাগরের বলীখেলা দেশপ্রেম ও স্বদেশী চেতনাকে সমুন্নত রাখে।
আবদুল জব্বার সওদাগর বিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে যুব সমাজকে সম্পৃক্ত করতে একশত তেরো বছর আগে ঐতিহ্যবাহী এই বলীখেলার সূচনা করেন। কালের পরিক্রমায় এই বলীখেলা বৈশাখী মেলা হিসেবে পরিচিতি অর্জন করেছে।
আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বলীখেলা ও মেলা কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মো. চঞ্চল প্রমুখ।
মো. রেজাউল করিম চৌধুরী আরো বলেন, আবদুল জব্বারের বলীখেলার সাথে আমাদের লোকায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের যোগসূত্র রয়েছে। বিগত দু’বছর করোনা অতিমারির থাবায় বলীখেলা হয়নি। এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় লালদিঘি মাঠের বিকল্প স্থানে চট্টগ্রামবাসীর আকাক্সক্ষা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন আবদুল জাব্বারের বলীখেলা আয়োজনে দায়িত্ব গ্রহণ করেছে। তাই আমি রমজানের পবিত্রতা রক্ষা করে বলীখেলা ও মেলা যাতে সফলভাবে সম্পূর্ণ হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।
এদিকে, ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লালদিঘি অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) শাহাদত হোসেন রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, মেলা উপলক্ষে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীর সমাগম হয়। মেলায় আগত লোকজনের সমাগমের কারণে মেলাকেন্দ্রিক আশপাশ এলাকায় আগামীকাল রোববার থেকে মঙ্গলবার লালদিঘি অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আন্দরকিল্লা মোড় থেকে বক্সিরহাট-লালদিঘিগামী রাস্তা বন্ধ থাকবে। জেলা পরিষদ মার্কেট থেকে টেরিবাজার-আন্দরকিল্লাগামী রাস্তা, সিনেমা প্যালেস থেকে কেসি দে রোড হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তা, জহুর হকার্স/মহল মার্কেট থেকে বাটা ক্রসিং পর্যন্ত রাস্তা, টেরিবাজার ফুলের দোকান থেকে টেরিবাজারগামী রাস্তা, আমানত শাহ মাজার রোডের মুখ থেকে টেরিবাজারগামী রাস্তায় যনবাহন চলাচল করতে পারবে না। তিনি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং রোগীদের আসা-যাওয়ার জন্য সিএমপি সব ধরণের সহায়তা দেবে। টেরিবাজার, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাইগামী সব ধরণের পণ্যবাহী গাড়ি, বড় গাড়ি রাজাখালী দিয়ে প্রবেশ করে মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...