মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইরান ইসরাইলে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি অভিযানের পর সর্বশেষ এ ঘটনা ঘটেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’
এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে যে ইরান ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর বলেছে যে গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে হত্যা এবং তেহরানে বোমা হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, সকল বিমানের গতিপথ পরিবর্তন করে ইসরাইলি আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরান এবং ইসরাইলের মধ্যে হওয়ায় ইরাক ও জর্দানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।
এএফপি সংবাদদাতা জানান, ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে ইসরাইলের দিকে যাওয়ার সময় জর্দানের রাজধানী আম্মানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরাইলের মিত্ররা তাদের বাধা দিতে চেয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে পেন্টাগণ প্রধান লয়েড অস্টিনের সাথে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেন। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে। গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলে হামলার জেরে এ অঞ্চল জুড়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইতোমধ্যেই গাজা যুদ্ধে আকৃষ্ট হয়েছে। তবে তেহরান মূলত তার আঞ্চলিক শত্রুর ওপর সরাসরি আক্রমণ থেকে বিরত ছিল।
মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে সৈন্যরা ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে দক্ষিণ লেবাননে ‘সুনির্দিষ্ট স্থল অভিযান’ শুরু করেছে। তবে কর্মকর্তারা অভিযানের মাত্রা বা এর সময়সীমার বিস্তারিত বিবরণ দেননি।
এক সপ্তাহ ধরে লেবাননে ইসরাইলি বিমান হামলায়
ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী নেতা হাসান নসরুল্লাহসহ কয়েকশ’ লোক নিহত হওয়ার প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর আহ্বান সত্ত্বেও ইসরাইল লেবাননে স্থল আক্রমণ শুরু করে।
ইরান বলেছে, নসরুল্লাহর হত্যাকা- ইসরাইলের ‘ধ্বংস’ ডেকে আনবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে যে তেহরান ইসরাইলের মোকাবেলায় কোনো সেনা মোতায়েন করবে না। পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র তার বাহিনী সম্প্রসারণ করছে।

এই বিভাগের সব খবর

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ। এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু...

সর্বশেষ

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল)...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে...

বাজেট কেবল অর্থ বরাদ্দের দলিল নয় দেশের উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখাও

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় বাজেটকে কেবল...

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের...