রবিবার, ১৪ জুন ২০২৬

লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ড : মূলহোতাসহ আরও দুজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের মূলহোতা এবং সরাসরি গলায় ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিতকারী নাছির উদ্দিন ওরফে ডাকাত নাছির (৩৮) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত নাছির এবং হত্যাকাণ্ডে তার অপর সহযোগী এনাম ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী।

অভিযান সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর যৌথবাহিনীর অভিযানকালে চৌকস সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ধাওয়া করে ডাকাত দলের গুরুত্বপূর্ণ সদস্য নাছির উদ্দিনকে সশস্ত্র অবস্থায় ধরে ফেলে। নাছিরকে ছাড়িয়ে নিতে ২/৩ জন ডাকাত মিলে লে. তানজিমের উপর হামলা করলেও তিনি অত্যন্ত দক্ষতা, সাহস ও বীরত্বের সঙ্গে তা প্রতিরোধ করেন এবং ডাকাত নাছিরকে জাপটে ধরে রাখেন।

এক পর্যায়ে হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে তার উপর হামলা করে। এ সময় ডাকাত নাছির সুযোগ বুঝে হাতে থাকা ছুরি লে. তানজিমের গলায় ঢুকিয়ে দিলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

হত্যাকাণ্ডের পর খুনী নাছির উদ্দিন ও এনামুল হক সময়-সুযোগ বুঝে সমুদ্র পথে বিদেশ চলে যাওয়ার পরিকল্পনা করে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর বিপুল সংখ্যক সদস্যের সমন্বয়ে গঠিত আভিযানিক দল রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে র‍্যাব-১৫ এর বান্দরবান ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকায় নাছিরের ফুপু শাশুড়ির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় দেখা যায় প্রযুক্তি সচেতন নাছির আইনশৃঙ্খলা বাহিনীর সম্ভাব্য নজরদারি এড়াতে মোবাইল ফোন থেকে ব্যাটারি বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এমনকি ধরা পড়ার পর ভুয়া নাম পরিচয় দিয়ে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাও করেছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনা কর্মকর্তা লে. তানজিমকে পরিকল্পিতভাবে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় খুনের কথা স্বীকার করে নাছির। উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর মনে ভয় ধরিয়ে দিয়ে চলমান অভিযানের গতি শ্লথ করে দেওয়া।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...