সোমবার, ২৯ জুন ২০২৬

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করার প্রতিবাদে নাসিরাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

 ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন বাংলাদেশকে অস্থিতিশীল করতে দিবো না মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দোস্ত দোজাহানের সরদার খাতেমুননাবিয়্যিন রাহমাতুল্লিল আলামীন হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবী করার প্রতিবাদে সর্বস্তরের শান্তিপ্রিয় ইসলামী জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুম’আ নাসিরাবাদ সিএন্ডবি কলোনী জামে মসজিদ ময়দান থেকে এক বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত বক্তব্য দেন।পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল কলোনী থেকে শুরু হয়ে আপননিবাস, দুই নং গেইট প্রদক্ষিণ করে দৈনিক পূর্বকোণ, সানমার হয়ে জিইসি মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এ সময় উদ্যোক্তা সংগঠক মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারী বড় মাদ্রাসার সিনিয়র ওস্তাদ, প্রখ্যাত লেখক মুফতি সাঈদ আহম্মদ। বক্তব্য রাখেন সমাজসেবক মো. মোফাজ্জল হোসেন। নাসিরাবাদ সিএন্ডবি কলোনী জামে মসজিদ, আলফালাহ্ হাউজিং সোসাইটি বায়তুস সালাম জামে মসজিদ, ওমরগণি শাহী জামে মসজিদ, নাসিরাবাদ বয়েজ স্কুল জামে মসজিদ, আমলাস খাতুন জামে মসজিদ, হযরত আজগর আলী জামে মসজিদ, আপন নিবাস বায়তুল ফালাহ্ জামে মসজিদ, বিপ্লব উদ্যান তিনতলা জামে মসজিদ, বাটা গলি শান্তিধারা জামে মসজিদ, ওআর নিজাম রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ এর বিপুল সংখ্যাক মুসল্লি দুই কিলোমিটার প্রধান প্রধান রাজপথ প্রদক্ষিণ করেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল হযরত গরীব উল্লাহ। শাহ মোড় হয়ে জিইসি মোড় হয়ে আবারও নাসিরাবাদ সিএন্ডবি কলোনীর মাঠে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ দিদারুল আলম, এস.এম আজাদ, রাশেদ নজরুল ইসলাম, ফায়েদ বিন মিজান, খালেদ মাহমুদ মারুফ, ওসমান গণি, ফাহিম উদ্দিন, হাসান, ফাহিমুল ইসলাম, সুবেদ, জয়নাল আবেদীন পাপ্পু, সানজিদ, সাইফুল, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আজিম উদ্দিন, ইমতিয়াজ ইফতু প্রমুখ। বক্তারা আসন্ন দুর্গা পূজার সময় পূজার কর্মকাণ্ডকে নির্বিঘ্ন করার জন্য সব রকম নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানান।

পাশাপাশি বাংলাদেশকে বিভিন্ন ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে অস্থিতিশীল করে তোলার প্রতিবাদে ভারতীয় সকল পণ্য বর্জন করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। বক্তারা বলেন, ইনশা আল্লাহ্ মহান আল্লাহর রহমতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এই মিছিলে হাজার হাজার মুসল্লীর শান্তিপূর্ণ অংশগ্রহণ সকলের ঈমানী শক্তি বৃদ্ধির প্রেরণা যোগাবে এবং কেয়ামতের দিবসে সকলের নাজাতের একটা উছিলা হয়ে উঠবে। শেষে মুনাজাত পরিচালনা করেন মুফতি সাঈদ আহম্মদ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...