সোমবার, ২৯ জুন ২০২৬

সিনিয়র-জুনিয়র বিবাদের জের

চেরাগী পাহাড়ে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী খুন

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর চেরাগীর মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আসকার বিন তারেক ইভান নামে এক ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর আন্দরকিল্লা মোড়ে সাব্বির ও সৈকতের গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সেটা মিটে যায়। রাত আটটার দিকে চেরাগীর মোড়ে উভয় গ্রুপ জড়ো হলে আবার সংঘর্ষ হয়। এর মধ্যে তারেক নামে একজন ছুরিকাহত হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান ঘটনা আমরা শুনেছি। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে নিহত কিশোর তারেক জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। সে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুসারী।

জানা যায়, শুক্রবার ইফতারের আগ থেকেই দুই গ্রুপের কর্মীরা দফায় দফায় রহমতগঞ্জ ও চেরাগী পাহাড় এলাকায় শোডাউন দিতে থাকে। দুই গ্রুপ সিনিয়র-জুনিয়র ইস্যুতে দুই-তিনদিন আগে বিবাদে জড়ায়। এ বিষয়ে সমঝোতার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে রাতে তারেকের ওপর হামলা করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন বলেন, জামালখান ওয়ার্ডে রাজনৈতিক সংঘর্ষে আসকার বিন তারেক ইভান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...