মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজার প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন। ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা।

কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে তিনি মারা যান।

এ সময় দুর্ধর্ষু সন্ত্রাসী জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।

রাত সাড়ে ৩টায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে ৩টায় সশস্ত্র সন্ত্রাসী দেখে তাদের দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যন। তাঁর মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...