মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সাবেক এমপি ফজলে করিম চৌধুরী দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাউজানে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির দলইনগর-নোয়াজিষপুর শাখা (এবাদত খানা) ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলার এক নম্বর আসামি ফজলে করিম চৌধুরীর রিমান্ড আবেদন করা হয়েছিলো। আজ সকালে তাকে আদালতে হাজির করে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ২৩ আগস্ট সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...