মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নবজাতক কন্যাকে দেখতে এসে ধরা পড়লেন ওয়াসিম হত্যার আসামি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতালে নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসে গ্রেফতার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায় জয়নাল উদ্দীন জাহেদ।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ডবলমুরিং এলাকার মা ও শিশু হাসপাতাল থেকে জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ রইস উদ্দিন জানান, আমরা জনগণের সহায়তা তাকে গ্রেফতার করেছি মা ও শিশু হাসপাতালের ঐখান থেকে। সে ওয়াসিম হত্যা মামলার ৪৬নং আসামি।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতে প্রেরণ করা হবে।
মূলত, গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...