সোমবার, ২৯ জুন ২০২৬

ডেন্টাল ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে ১৬ শতাংশ অনুপস্থিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুপস্থিত ছিল ১ হাজার ২৭০ জন। যা মোট পরীক্ষার্থীর ১৬ দশমিক ০৭ শতাংশ। শুক্রবার (২২ এপ্রিল) নগরের তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. সাহেনা আখতার বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১টায়। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা গ্রহণ করতে পেরেছি। এবারের পরীক্ষায় চট্টগ্রামে মোট ৭ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে অংশ নিয়েছে ৬ হাজার ৬২৯ জন। যা মোট আবেদনের প্রায় ৮৩ দশমিক ৯২ শতাংশ। বাকি ১ হাজার ২৭০ জন অনুপস্থিত ছিল। যা শতাংশের হিসেবে ১৬ দশমিক ০৭ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবার ডেন্টালে ভর্তি পরীক্ষায় সারাদেশে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি। এরমধ্যে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস প্রথম বর্ষে আসন ৫৪৫টি, বেসরকারিতে আসন ১ হাজার ৪০৫টি। ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭ জন।

পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ৫৪৫ জন শিক্ষার্থী বাছাই করা হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...