সোমবার, ১৫ জুন ২০২৬

রামগড়ে চোরাচালন পণ্যসহ আটক ২

 রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) ও রামগড় থানা পুলিশের যৌথ অভিযানে ভারত থেকে পাচার হয়ে  আসা বিপুল পরিমাণ সিগারেট ও ঔষধ সামগ্রীসহ দুই পাচারকারীকে আটক করার খবর পাওয়া গেছে।    বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ফেনীনদীর কূল নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামালসহ আসামীদের আটক করা হয়। 

আটককৃত মোঃ শাহজাহান (৫৯) উপজেলার ফেনীরকুল এলাকার মৃত মোঃ জাকির হোসেনের ছেলে এবং মোঃ রুবেল (২৮) একই এলাকার মোঃ শাহজাহানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুই পাচারকারী পালিয়ে গেছে। সূত্র জানায়, বিজিবির রামগড় ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপির নাঃ সুবেঃ মোঃ শরীফ মাহবুব রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের রামগড় থানার এসআই মোহাম্মদ জাফর আলমের নেতৃত্বে একটি দল ফেনীনদীর কুল সংলগ্ন এলাকার মোঃ শাহজাহান আলীর বাড়ী তল্লাশী করে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা ভারতীয় ৩০ কার্টুন বেনসন সিগারেট, ৮ কার্টুন সিগারেটের ফিল্টার এবং ৬০০ কৌটা ঔষধসহ শাহজাহান ও রুবেলকে আটক করতে সক্ষম হয়।  সূত্র জানিয়েছে, পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ দুই আসামীকে রামগড় থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং পালিয়ে যাওয়া অপর দুই আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। 

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে যে কোন অপরাধ ঠেকাতে বিজিবি আগের চেয়ে আরো শক্ত অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...