মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ছাত্রজনতার উপর হামলা : যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার অভিযোগ বাকলিয়ার যুবলীগ নেতা মোঃ সাদ্দামকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ৪ আগস্ট ভিকটিম মোঃ ইব্রাহিম (১৯) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় বাকলিয়ার যুবলীগ নেতা মোঃ সাদ্দামসহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ আমতল মোড় সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করলে এতে আহত হয় ভিকটিম ইব্রাহিম।

এ ঘটনায় ভিকটিম মোঃ ইব্রাহিম বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে চট্টগ্রাম মনগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্তে আরো ১টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...