সোমবার, ২৫ মে ২০২৬

নাগরিকদের সহজ ভূমি সেবা প্রদান করতে হবে : চট্টগ্রামে উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সহজ ভূমি সেবা প্রদান করতে হবে। সরকারি অফিস বিশেষ করে ভূমি অফিসগুলোতে নাগরিকগণ যেন হয়রানিমুক্ত ও সময় সাশ্রয়ী সেবা পায় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। মানুষ কি চায়-তা বুঝতে হবে।
ভূমি উপদেষ্টা আজ চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন শেষে এসব নির্দেশনা দেন।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টার প্রথম কোনো এসি ল্যান্ড অফিস পরিদর্শন এটি।
পরিদর্শনশেষে ই-নামজারি কার্যক্রম শেষে একজন আবেদনকারীর হাতে তাৎক্ষণিক খতিয়ান তুলে দেন ভূমি উপদেষ্টা। হয়রানি মুক্তভাবে স্বল্প সময়ে নামজারি খতিয়ান হাতে পেয়ে উৎফুল্ল নামজারি আবেদনকারী নাজিম উদ্দিন সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা এ সময় কাট্টলী সার্কেলে চলমান ডিজিটাল সার্ভে কার্যক্রমের চট্টগ্রাম প্রান্তের ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেন। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী ভূমি সেবায় উদ্ভাবনী উদ্যোগ স্মার্ট রেকর্ডরুম, স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট কার্যক্রমের উদ্দেশ্য ও অগ্রগতি তুলে ধরেন।
অতিরিক্ত সচিব জিয়া উদ্দীন আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি ব্যবস্থা অটোমেশন প্রকল্প, ইডিএলএমএস প্রকল্প, জরিপ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

সর্বশেষ

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...