সোমবার, ২৯ জুন ২০২৬

উত্তর পাহাড়তলীতে টিনের ঘেরাও দিয়ে কাটা হচ্ছে পাহাড়

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর উত্তর পাহাড়তলী এলাকায় টিন দিয়ে পাহাড়ের একাংশ ঘিরে ভেতরে পাহাড় কাটার চিত্র দেখা গেছে। আজ রোববার পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে এ চিত্র প্রত্যক্ষ করেছেন চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও সহকারী কমিশনার ইউছুফ হাসান।

পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল জানিয়ে সহকারী কমিশনার ইউছুফ হাসান বলেন, পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়েছি। ঘটনাস্থলে গিয়ে দেখি, টিন দিয়ে পাহাড়ের একাংশ ঘিরে রেখে সেটার ভেতরে পাহাড় কাটা হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, শনিবার রাত থেকে পাহাড় কেটে মাটি সরানোর চেষ্টা করা হচ্ছিল। তবে ঘটনাস্থলে আমরা দোষীদের কাউকে পায়নি। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। অধিদপ্তর মামলা করবে।

তিনি বলেন, টিনের অবৈধ বাউন্ডারি খুলে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়েছে। একই এলাকার উত্তর লেকসিটিতেও পাহাড়ের উপরে টিনের তৈরী কয়েকটি অস্থায়ী ঘর প্রত্যক্ষ করেছি আমরা। অবৈধভাবে তৈরী করা ঘরগুলো নিজেরা অপসারণ করবে বলায় আমরা কিছু করিনি। পরদিন (আজ) সকাল পর্যন্ত সময় দেওয়া দেওয়া হয়েছে। পাহাড় কাটছে এমন খবর পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...