বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পাহাড় ধস

বশিরআলমামুন, চট্টগ্রাম:
টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম-কক্সবাজারের রেল পথে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।সেই সাথে পাহাড়ি ঢল নেমেছে ছড়া খাল গুলোতে। গত শুক্রবার দিনভর বৃষ্ট হলে রেল লাইন লাগোয়া পাহাড় গুলোর মাটি নরম হয়ে একাধিক স্হানে পাহাড় ধসে মাটি রেল বিটের উপর গিয়ে পড়েছে। এতে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। আজ শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে এ রেল সড়কের লোহাগাড়ার চুনতী, চকরিয়ার আজিজ নগর, হারবাং ও রিংভং এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের মাটি বৃষ্টির পানির সাথে গড়িয়ে পড়েছে রেল বিটের উপর। স্হানীয়রা কোদাল দিয়ে বিটের উপর থেকে কাঁদা মাটি সরাচ্ছে। এ কারণে রেল পথের ওপর মাটি পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে মাটি সরিয়ে ফেলায় এ রুটে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
অন্যদিকে ভারী বৃষ্টি আর ঝোড়ো বাতাসে সীতাকুণ্ডে রেলপথে গাছ ভেঙে পড়েছে। সেটিও সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় ও চট্টগ্রামের চুনতীতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে মাটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন ঝোড়ো বাতাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনের ওপর দুটি গাছ ভেঙে পড়েছে। দুপুরের দিকে এই দুটি গাছ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর গাছ দুটি সরিয়ে ফেলা হয়। এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...