মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

লামায় দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ‘স্বপ্ন কানন বিদ্যাপীঠ’ দল

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ‘স্বপ্ন কানন বিদ্যাপীঠ’ এর ৯ম শ্রেণীর ছাত্র চিরঞ্জিব বড়য়ার নেতৃত্বাধীন দল। ‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ¦লবেই’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘দেশ প্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’-এই প্রতিপাদ্যের পক্ষে ও বিপক্ষে উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এতে প্রতিপাদ্যের পক্ষে রানার আপ হয় হলি চাইল্ড পাবলিক স্কুল দল।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির লামা উপজেলা শাখার সভাপতি এ.এম ইমতিয়াজের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং। এ সময় দুদকের কক্সবাজার জেলা শাখার সহকারী-পরিচালক হুমায়ন বিন আহমদ, সরকারী মাতামুহুরী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হোসেন ও অংথিং, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম বিশেষ অতিথি ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা দুর্নীতি করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে এই দুর্নীতি রোধ করা সম্ভব। দুদক কক্সবাজার জেলার সমন্বিত কার্যালয় কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়ন করে বলে জানান, কমিটির সভাপতি এ এম ইমতিয়াজ।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...