সোমবার, ২৯ জুন ২০২৬

হিসাবরক্ষক মাসুদুলের বিরুদ্ধে ‘ঘুষ বাণিজ্যের’ সত্যতা পেয়েছে চসিক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ঘুষকাণ্ডে আলোচিত হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তার নামে করা হয়েছে বিভাগীয় মামলা। তার বিরুদ্ধে কেনও ব্যবস্থা নেওয়া বিধিসম্মত হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলে গণমাধ্যমে ঘুষকাণ্ডের শিরোনাম হন চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব বিভাগের ওই কর্মকর্তা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে কী আছে তা জানা যায়নি। গত ২৭ আগস্ট ঘুষ গ্রহণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কর্মদিবস তদন্ত করে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনসংযোগ কর্মকর্তার সমন্বয়ে করা তদন্ত কমিটি।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছে।তার ’বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...