মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৮ ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার-রুটে বাস চলাচল শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রামে ডাকা পরিবহন ধর্মঘট ৮ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ওই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। এর আগে ভোর ৫টার দিকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। স্লোগানে স্লোগানে জানান প্রতিবাদ।
শ্রমিকরা জানান, অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সেক্রেটারি মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে দিয়ে প্রকৃত শ্রমিকদের ওপর হামলা করেছে। তারা চাঁদা না পেয়ে শনিবার রাতে ঈগল পরিবহনের চালক আলী আজগরকে অন্যায়ভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী কসাইপাড়া এলাকায় মারধর করে আহত করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ করা হয়। দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমন্বয়ক বলেন, ‘সেক্রেটারি মুসা গত টার্ম নির্বাচন দেয়নি। নির্বাচন ছাড়াই গত ১৭ বছর আমাদের রক্ত চুষে খেয়েছেন। এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে চাচ্ছে। আমরা আর সেটা হতে দিবো না। তাদের নির্যাতনে গত ১৭ বছরে এ পর্যন্ত ৮ হাজার শ্রমিক এ পেশা ছেড়ে চলে গেছে। আমরা এ স্বৈরাচার আর চাই না।’
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম জানান, চালক আলী আজগরকে মারধরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন। দুপুরে আলাপ-আলোচনার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চালক মামলা করেছেন।
এদিকে, সকাল থেকে এ রুটের যাত্রীরা গাড়ির অপেক্ষায় রাস্তায় ভোগান্তিতে পড়েন। অফিসগামী মানুষ পড়েন বেশি ভোগান্তিতে। হঠাৎ করে এমন গাড়ি চলাচল বন্ধের ঘোষণায় কাজেকর্মে স্থবিরতা দেখা দেয়।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...