সোমবার, ২৯ জুন ২০২৬

ড্রোন উড়িয়ে নগরের মহাপরিকল্পনা তৈরির কাজ উদ্বোধনে সিডিএ চেয়ারম্যান

- Advertisement -
Single page 1st Paragraph

সরকারের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা রূপকল্প ২০৪১ এর সাথে মিলিয়ে চট্টগ্রাম নগরীর মহাপরিকল্পনা করার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।

মঙ্গলবার সিডিএ ভবনের ছাদে ড্রোন উড়িয়ে নতুন মাস্টারপ্ল্যান এর মাঠ পর্যায়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন।

এ বারের মহা পরিকল্পনায় ‘ফিজিক্যাল ফিচার সার্ভের’ তথ্য-উপাত্ত যাচাইয়ে ড্রোন সার্ভেও করা হবে। ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা (২০২০-২০৪১) প্রণয়ন’ নামের প্রকল্পটি সিডিএ’র তৃতীয় মহা পরিকল্পনা।

এর আগে ১৯৬১ সালে প্রথম এবং ১৯৯৫ সালে ২০ বছর মেয়াদী দ্বিতীয় মাস্টারপ্ল্যান করা হয়েছিল। এরপর ২০০৮ সালে বিশদ অঞ্চল পরিকল্পনাও (ড্যাপ) করেছিল সিডিএ।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ এর সঙ্গে মিল রেখে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা (২০২০-২০৪১) প্রণয়ন’ শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে।

“সব সংস্থা ও সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের জন্য একটি যুগোপযোগী মাস্টারপ্ল্যান (স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান, অ্যাকশন এরিয়া প্ল্যান) করা হবে। আগের মাস্টারপ্ল্যান ও ড্যাপে যেসব সূ² ভুল-ভ্রান্তি ছিল তা নতুন এবার নিরসন করা হবে।”

এই প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে জানিয়ে তিনি বলেন, “এবার ভূতাত্তি¡ক জরিপ হবে। যার মাধ্যমে মাটির গুণাগুণ জানা যাবে। আর এই মাস্টারপ্ল্যানে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা হবে।”

প্রকল্পটির পরিচালক সিডিএ’র উপপ্রধান নগর পরিকল্পনাবিদ ও মো. আবু ঈসা আনছারী বলেন, ২০ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় হবে। মাস্টারপ্ল্যান প্রণয়নে কারিগরি সহযোগিতা দিতে একটি পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ করা হয়েছে।

দুই বছরের মধ্যে এই মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শেষ করতে চায় সিডিএ। প্রথম দিন কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মাঠে ভূতাত্তি¡ক জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এসময় সিডিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...