সোমবার, ২৯ জুন ২০২৬

ঈদে বাসা খালি করে না যাওয়ার পরামর্শ পুলিশ কমিশনারের

- Advertisement -
Single page 1st Paragraph

ঈদের বন্ধে নগরবাসীকে বাসা-বাড়ি খালি করে চলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এরপরও বাসার বাইরে যাওয়ার প্রয়োজন হলে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা বিশ্বস্ত কারও হেফাজতে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রমজানের মধ্যভাগে চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তায় নেওয়া পদক্ষেপ জানাতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে আসেন সিএমপি কমিশনার। নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়েছে।

ঈদের আগে-পরে সম্ভাব্য ৯ দিনের ছুটিতে বাসা-বাড়ির নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ‘পুরো বাসা, একেবারে পুরো বিল্ডিং খালি করে যেন কেউ চলে না যায়, সেই অনুরোধ আমাদের থাকবে। কেউ না কেউ যেন বাসায় থাকেন। একটি বাসা খালি রেখে ৯ দিন কেউ থাকবে না- এটা তো অ্যালার্মিং।

আমাদের পরামর্শ হচ্ছে, বাসার সামনে-পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং ক্যামেরা বসানো। যিনি শহরে একটি বাড়ির মালিক, তিনি দু’টি ক্যামেরা কিনে লাগাতে পারবেন না এটা আমরা বিশ্বাস করি না। ক্যামেরা লাগালে আমাদের জন্য সুবিধা হবে- কেউ অপরাধ করলেও আমরা শনাক্ত করে ব্যবস্থা নিতে পারব।’

নগরবাসীর সচেতনতা আগে, এরপর নিরাপত্তা এমন চিন্তা থেকে এবারের ‘নিরাপত্তা পরিকল্পনা’ করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে তো অবশ্যই সহযোগিতা করতে হবে। আমাকে সহযোগিতা না করলে তো নিরাপত্তা দেওয়াটা খুবই দুরূহ। নিজেরা সচেতন না হয়ে শুধু পুলিশকে দোষারোপ করলে সমাধান মিলবে না। নগরবাসীকে বলব- আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।’

এদিকে, সংবাদ সম্মেলনে সিএমপির পক্ষ থেকে ‘নিরাপত্তায় সতর্কতামূলক পরামর্শ’ হিসেবে বের করা একটি প্রচারপত্র সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়।

প্রচারপত্রে বাসা-বাড়ির নিরাপত্তার জন্য পরামর্শ হিসেবে বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে- বাসার বাথরুম অথবা রান্নাঘরে ব্যবহৃত এগজস্ট ফ্যানের বাইরের অংশে লোহার গ্রিল লাগানো, বাসার জানালার বাইরের অংশে বক্সগ্রিল ব্যবহার করা, বাসার দরজায় অটোলক ব্যবহার, মূলব্যান জিনিস ও টাকা-পয়সা বিশ্বস্ত কারও হেফাজতে রেখে যাওয়া, প্রত্যেক ভবনে রাস্তামুখী সিসি ক্যামেরা স্থাপন।

এছাড়া পরিচয় নিশ্চিত না হয়ে বাসার দরজা না খোলা, হকার-ফেরিওয়ালাকে বাসায় ঢুকতে না দেওয়া, অপরিচিত লোককে বাসার আশপাশে ঘুরতে দেখলে ছবি তুলে রাখার পরামর্শও দেওয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে।
ব্যাংক থেকে উত্তোলন করা বড় অঙ্কের নগদ অর্থ লেনদেনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পুলিশের কাছে যদি গাড়ি পর্যাপ্ত থাকে, তাহলে আমরা টাকাসহ বহনকারীকে আমাদের গাড়ি দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’

দামি জিনিস প্রয়োজনে ব্যাংকের লকারে রেখে যাওয়ারও পরামর্শ দেন তিনি। এছাড়া ঈদের বন্ধে নিরাপত্তা দিতে সব মার্কেট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।

‘ঈদের লম্বা ছুটিতে আমরা যেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, তারা সঠিকভাবে ডিউটি করছে কি না, সেটি যেন আমরা দেখতে পারি অথবা কোনো সমস্যা থাকলে তারা যেন আমাদের জানাতে পারেন— এসব কারণে আমরা মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা করছি। আর এটিএম বুথে আমরা অলরেডি নক করে খোঁজখবর করা শুরু করেছি,’ বলেন সিএমপি কমিশনার।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...