বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও যুবলীগ সভাপতি দিদারসহ ১৮ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী এবং কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ এর ৪ শিক্ষক-শিক্ষিকাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এতে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়। এতে বলা হয়, হুকুম দাতার নির্দেশে বেআইনি জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ ঘটানো হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। যার থানা মামলা নং-১২/৩৬৮।

মামলাটি তদন্ত করবেন কোতোয়ালী থানার এসআই বাবুল কুমার পাল। মামলার বাদী মো. জাহাঙ্গীর আলম দস্তগীর (৬৬) কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের সাবেক ইংরেজী বিভাগের শিক্ষক ও আইনজীবি বলে জানান।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন— কর্ণফুলী এ চৌধুরী কলেজ বর্তমান আব্দুল জলিল চৌধুরী কলেজ এর অধ্যক্ষ মো. জসীম উদ্দিন (৫২), সমীর রঞ্জন নাথ (৪৫), মনোয়ারা বেগম (৪২), শামীমা আক্তার চৌধুরী (৪৭), পাঁচলাইশ মির্জারপুল এলাকার মোস্তফা মো. ইমরান (৩৮), চকবাজার কাপাসগোলা এলাকার মনসুরুল আনোয়ার (৫৮), জয়সেন বড়ুয়া (৫০), সদরঘাট গোসাইডাঙার এম এ সেলিম (৫৫), কাজির দেউড়ি এলাকার আবদুস সালাম, পাঁচলাইশ এলাকার ছোটন দত্ত, জামাল খান এলাকার আবুল কাশেম, চকবাজার এলাকার মোক্তার আহাম্মদ প্রকাশ লেদু, ইলিয়াছ, আবু সৈয়দ, পটিয়ার কাজী মহি উদ্দিন (৫০) ও ভূজপুর থানার মো. ইয়াকুব (৫০)।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগষ্ট দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের মিলনায়তনে আলাপ শেষে কোতোয়ালী থানার পশ্চিমে জনতার সমাবেশে বাদি যোগ দিলে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং লাঠি দিয়ে আঘাত করেন। বাদির বাম পা রক্তাক্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বাদির অভিযোগ জনতার ফাঁকে গুলি করে তাঁকে মেরে ফেলতে পরস্পর যোগসাজেসে হামলা করেন।

মামলার এজাহারে দুয়েক জন আওয়ামী লীগ নেতা ও কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা সে সব জায়গায় উপস্থিত ছিলেন। কিন্তু এসব খবরের সত্যতা নিশ্চিতে ধোঁয়াশা কাটছে না। এমনকি বাকিদের বিরুদ্ধে স্পষ্ট কোনো ধরনের অভিযোগের উল্লেখ নেই। এমনকি কে কোন অপরাধের সঙ্গে জড়িত, তাও স্পষ্ট করা হয়নি। আবেদনে পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩০৭, ৫০৬/১১৪ ধারায় আর্জি হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, ‘মো. জাহাঙ্গীর আলম দস্তগীর বাদি হয়ে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন। কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...