মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফ্রেব্রিক্সের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে এল ১১ হাজার লিটার বিদেশি মদ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি কনটেইনার তল্লাশি করে বিপুল বিদেশি মদ জব্দ করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালানটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এ কে এম খায়রুল বাশার।
জানা যায়, নারায়ণগঞ্জের আমদজি ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড। ঘোষণা দিয়েছিল চীন থেকে আমদানি করবে এক কনটেইনার ফেব্রিক্স পণ্য। কিন্তু চট্টগ্রাম বন্দরে এই পণ্য আসার পর দেখা যায় ফেব্রিক্স নয়, মিথ্যা ঘোষণায় আনা হয়েছে ১১ ব্রান্ডের ১১ হাজার ৬৭৮ লিটার বিদেশি মদ। যার মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।
এ কে এম খায়রুল বাশার বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি মদের চালান জব্দ করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনার থেকে এ মদের চালান আটক করা হয়।
তিনি বলেন, খালাসের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম নগরের আগ্রাবাদের গোলবাগের সিএন্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। কনটেইনারের ১ হাজার ১১৪টি কার্টন কায়িক পরীক্ষা করে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার মদ পাওয়া গেছে। ব্রান্ডগুলোর মধ্যে ছিল জ্যাক ড্যানিয়েলস, টেছেরস, স্মিরোনোফ, ব্যালানটাইনস, পাসপোর্ট স্কচ, চিভাস রিগাল, ফোর্থ স্ট্রিট, ১০০ পাইপার, রেপডস, এবসুলেট ভদকা, ব্লাক লেবেল। জব্দকৃত পণ্য চালানের আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি টাকা এবং এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। অর্থাৎ পণ্যচালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ১২ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির দেওয়ার অপচেষ্টা প্রচেষ্টায় রোধ করা সম্ভব হয়েছে।
কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, এর আগে গত জুন মাসের ২৭ তারিখে এআইআর শাখা কর্তৃক ৫০ লাখ শলাকা সিগারেট আটক করা হয়। যেখানে আমদানিকারক কর্তৃক ঘোষণা ছিল ওয়াটার পিউরিফায়ার মেশিন। এরই ধারাবাহিকতায় এআইআর শাখার চৌকস টিম মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানিকৃত মদের চালান আটক করে সরকারি রাজস্ব সুরক্ষিত করে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন...

সর্বশেষ

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে বেপজা চেয়ারম্যানের নির্দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর উন্নয়নকাজ পরিদর্শন...