বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়কের অংশ নদীতে বিলিন : যান চলাচল বন্ধ : ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়কের একটি অংশ মাতামুহুরী নদীতে বিলিন হয়ে গেছে। সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণে নদীর পানি বেড়ে গেলে স্রোতের টানে সড়কটির অংশ বিশেষ বিলীন হয়ে যায়। এতে সড়ক দিয়ে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানেও এ সড়ক ভাঙ্গন অব্যাহত থাকায় নদী পাড়ের বসতিগুলো ভাঙ্গন আতঙ্কে রয়েছেন। নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নদীপাড়ের মানুষেরা।
সূত্র জানায়, কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে আসছে। সাম্প্রতিক সময়ের একটানা ১০-১২ দিনের প্রবল বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এতে ¯্রােতের টানে সড়কের রুহুল আমিনের বাড়ি সংলগ্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়। কয়েকদিনে সড়কের ১০০-১২০ ফুটের অংশ নদীতে ধসে পড়ে।
নদী পাড়ের বাসিন্দা নাজমুল হোসেন নিপুল, জাহাঙ্গীর ও সুমন জানায়, সড়কের একাংশ নদী গর্ভে বিলিন হওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানেও এ সড়ক ভাঙ্গন অব্যাহত আছে।
নদীতে সড়ক ধসে পড়ে যান চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. মমতাজ উদ্দিন জানান, এখনই ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া না হলে চলতি বর্ষা মৌসুমেই সড়কসহ পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনাও করেন তিনি।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং বলেন, ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়কের একটি অংশ। সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সরেজমিনে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াসও দিয়েছেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...