বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পটিয়ায় হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি কোরবান আলী (৩৬) কে গ্রেফতার করেছ র‍্যাব-৭ এর একটি অভিযানিক টিম। সে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত আবুল কাশেমের পুত্র।
র‍্যাব-৭ সূত্রে জানা যায়, কোরবান আলীর বিরুদ্ধে পটিয়া থানার মামলা নং- ২১, তারিখ- ২৭ আগস্ট ২০২৪ একটি হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারনামীয় পলাতক আসামি মোঃ কোরবান আলী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন রাস্তার মাথায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ২৯ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেফতার করে।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে সদলবলে গত ০৪ আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আরাকান রোড এলাকায় দেশী এবং বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা ভিকটিমদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে তাকে পটিয়া থানায় হস্তান্তর করেন। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা...

পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী

ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, পরিবেশ ঠিক রেখে...

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’...

সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ...

পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী

ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার...

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’...

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব...

আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫.৭ শতাংশ

চলতি আগস্ট মাসের ২৪ দিনে দেশে ২ দশমিক ৩৪...

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নাগরিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে নগরীর ২২...