বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রামগড়ে বিএনপির নেতাকর্মীদের কুপিয়ে জখম,  থানায় মামলা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে মাদকের বিরোধিতা করায় সদ্য অপসারিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা ওরফে খাড়া বাদশার নেতৃত্বে বিএনপি’র ১০-১২ জন নেতাকর্মীকে কুপিয়ে জখম করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও  দুইজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহর এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃংখলা বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। বিকেলে বিক্ষোব্ধ বিএনপির নেতাকর্মীরা রামগড় বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া বলেন, সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলাকায়  মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত মোবারক হোসেন বাদশা ওরফে  খাড়া বাদশা’র নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে শ্মশানটিলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ১০-১২ জন নেতাকর্মী আহত করে সন্ত্রাসীরা। হামলার ঘটনায়, ১নং পৌর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম ফরহাদকে গুরুত্বর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুছ ও বিএনপি নেতা মো: মুছা মিয়াকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে  পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আওয়ামী লীগের নেতৃবৃন্দের পৃষ্টপোষকতায় মাদক সম্রাট মোবারক হোসেন বাদশা ওরফে খাড়া বাদশা পুরো রামগড়কে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে।  বিএনপির পক্ষ থেকে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থায় নেয়া ও বাঁধা দেয়ায় মাদক ব্যবসায়ী খাড়া বাদশা ক্ষুব্দ হয়ে তার নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বুধবার বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে বুধবার বিকেলে রামগড় বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ, পৌর বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক সুজায়েত আলী ও সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া সহ প্রমুখ।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস বলেন,  এই ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে। 

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...