সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ব্যারিস্টার মনোয়ার

- Advertisement -
Single page 1st Paragraph

তারুণ্য নিয়ে উচ্ছ্বাস ও আশাবাদ আমাদের সমাজে প্রবলভাবে উপস্থিত। তরুণেরাই সমাজের বল-ভরসা। চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এ সব কথা বলেন।

গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর সভাপতি তরুন সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে  ১৪ এপ্রিল (বৃহস্পতিবার)  বিকেলে চট্টগ্রামের কুটুমবাড়ি অডিটোরিয়াম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার বলেন ভাঙা-গড়ার চিরন্তন প্রবাহে তরুণেরা সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়। এর অনেক উদাহরণ আছে পৃথিবীতে। সাম্প্রতিককালে যতগুলো বড় ঘটনা ঘটেছে, তাতে গুরুত্বপূর্ণ ও নিয়ামক ভূমিকা পালন করেছে তরুণ সমাজ। প্রাচীনকালেও এর ব্যত্যয় হয়নি। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার অর্ধেক পৃথিবী জয় করে যখন মারা যান, তখন তাঁর বয়স মাত্র ২৩ বছর। হজরত মুহাম্মদ (সা.)-এর বয়স যখন বিশের কোঠায়, তখন তিনি হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করে কুরাইশ বংশের বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে সংহতি ও সমন্বয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। হিলফুল ফুজুলকে আধুনিক নাগরিক সংগঠনের আদিরূপ বলা যেতে পারে। তৃতীয় মোগল সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন এবং ১৯ বছর বয়সে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ শুরু করেছিলেন। তাঁর কূটনৈতিক ও সামরিক দূরদর্শিতার ফলেই ভারতবর্ষে একটি আধুনিক বৃহৎ রাষ্ট্রের প্রথম সিঁড়িটি তৈরি হয়েছিল।
একুশ শতকের বাংলাদেশের দিকে তাকালে তারুণ্যের সেই দীপ্তি খুঁজে পাই না। এখানে এই বয়সে ছাত্রসংগঠনের কমিটিগুলোতে ঢোকার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। তাই গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর মতো সংগঠনকে নেতৃত্ব তৈরিতে ভুমিকা রাখতে হবে। গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম আতীতের মতো মানুষের পাশে থাকবে এ প্রত্যাশা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাহেদ কায়সার, শাদ ইরশাদ, সৈকত অন্তু, কামাল উদ্দিন, সেলিম তালুকদার আকাশ প্রমুখ।
পরে গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এন নতুন কমিটি ঘোষনা করা হয়।
এতে মির্জা ইমতিয়াজ শহীদ শাওন’কে সভাপতি এবং জাহেদ কায়সার’কে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শাদ ইরশাদ, সৈকত শুভ্র, সালাম সৌরভ, এড সোহেল রানা, মোহাম্মদ কামাল, আসিফ ইকবাল, আব্দুল কাদের রাজু, সেলিম তালুকদার আকাশ, কাজী রোকন, মহি উদ্দিন মহিন, মুহম্মদ আলী রশিদ, আসাদুজ্জামান আছাদ, পূজন সেন, নূরুল ইসলাম সবুজ, বাবুল হোসেন বাবলা, এস এম আরা ফাতুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, জুয়েল বড়ুয়া বাপ্পু, রহমান মিজান, জিয়াউর রহমান, সৈকত ঘোষ, এম আব্দুল্লাহ মজুমদার।

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...