বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চসিকের ঘুষ নেওয়া সেই কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়া সেই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঘুষ লেনদেনের বিষয়টি প্রমাণিত হওয়ায় এক আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া, অভিযোগের বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মনীষা মহাজন, স্পেশাল ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক, চৈতি সর্ববিদ্যা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সদস্য এবং আজিজ আহমদ, জনসংযোগ ও প্রটোকল অফিসারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিকে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্তপূর্বক চসিক সচিব বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিকাদারকে বিলের চেক বুঝিয়ে দিচ্ছেন মাসুদুল ইসলাম। সামনের জন চেক নিতেই দুটো ৫০০ টাকার নোট মাসুদুলের হাতে তুলে দিলেন। দ্রুত ওই টাকা প্যান্টের পকেটে ঢোকান মাসুদুল।

পাশের আরেকজন ঠিকাদারও চেক নিয়েই ঘুষের টাকা বুঝিয়ে দিলেন। সেটিও কোনো রাখঢাক না করেই প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন মাসুদুল।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা নিয়ে আয়োজিত...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত...

সর্বশেষ

চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায়...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনে ছাড় নয় : সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক,...

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ...