মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় কার্প জাতীয় মিশ্র মাছ চাষের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ পেল ২০ চাষী

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

প্রান্তিক জনগোষ্ঠির পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় কার্প জাতীয় মিশ্র মাছ চাষের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প” -এর আওতায় মঙ্গলবার উপজেলার ২০ জন সুফলভোগীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, প্রকল্পের বান্দরবান জেলার পরিচালক মামুনুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণ শেষে সুফলভোগীদের নিয়ে সরেজমিন মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন প্রশিক্ষকরা।
এ বিষয়ে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে গৃহীত হয় “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন” প্রকল্প । এ প্রকল্পটির মাধ্যমে উপজেলার পাহাড়ি জনগোষ্ঠীর সুফলভোগীদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মৎস্যচাষ উপযোগী ক্রিক উন্নয়ন করা হয়েছে ৫ টি, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে ৬০ জনকে ৩ দিনের প্রশিক্ষণসহ প্রদর্শনী খামার স্থাপন করা হয় ৪ টি। এছাড়া ক্রিকে মৎস্য আবাসস্থল সংস্কার করা হয় ৩টি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হয় ৫ জনের এবং ৩০ জন স্টেকহোল্ডার নিয়ে ১টি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক সময়ে মৎস্য চাষের নতুন নতুন জলাশয় তৈরি হয়েছে যা পাহাড়ি জনগোষ্ঠীর পানির অভাব দূর করছে এবং বেকার যুবক-নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বলেও জানান আব্দুল্লা হিল মারুফ।

 

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...