শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল পাশা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, সাংবাদিক মোস্তফা কামাল পাশার প্রথম নামাজে জানাজা দুপুর ২টায় কাজীর দেউড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। একইদিন বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হাটহাজারীর ধলই গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

ধলই ইউনিয়নে ১৯৫২ সালে মীর বাড়িতে জন্ম নেন মোস্তফা কামাল পাশা। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন। ৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।

এদিকে, সাংবাদিক মোস্তফা কামাল পাশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তারা মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...