মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় ছাত্র ও জনসাধারণের উপর হামলার অভিযোগে আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছাত্র ও জন সাধারণের উপর হামলার ঘটনায় আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় আহত মোহামুদুল হাসান বাদী হয়ে সোমবার বিকালে লামা থানায় মামলাটি দায়ের করেন। মোহামুদুল হাসান আজিজনগর ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা আবদুর শুক্কুরের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত রবিবার (১৮ আগস্ট) বিকাল ২টা থেকে ৩ টার সময় চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বহিরাগত অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী বাহিনী ধারালো দাঁ, কিরিছ, রামদা ও দেশীয় অস্ত্রসহ ভাড়া করে আনেন। পরে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যান পাড়াস্থ ইউনিয়ন পরিষদের সামনের মাঠে বৈষম্যবিরোধী ছাত্র ও এলাকার জন সাধারণকে দেখতে পেয়ে অতর্কিত এলোপাথাড়ি মারধর করতে থাকে। চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী জনসাধারণ ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় বলেও মামলায় উল্লেখ করা হয়। এতে স্থানীয় মো: মোহামুদুল হাসান (২০), মো: সামিন (১৮), মো: মহিম উদ্দিন (২০), কোরবান আলী (১৮), মিজানুর রহমান(২৮), মাহামুদুল হক মাহি(২৫), আবুল খায়ের(৪৫) সহ অনেকেই আহত হয়। হামলায় ঘটনায় মামলা মোকদ্দমা করলে শিক্ষার্থী ও জন সাধারণকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন হামলাকারীরা।
এ বিষয়ে অভিযুক্ত আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাাযোগের চেষ্টা করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সহ ১২০ জনের বিরুদ্ধে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ১৮ আগস্টের ঘটনায় মোহামুদুল হাসান বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...