বুধবার, ১১ মার্চ ২০২৬

চিন্তা দুশ্চিন্তায় জনগণ

মাহমুদুল হক আনসারী
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। কোন দিকে যাবে। দেশের কি ভবিষ্যৎ। জনগনের কি ভবিষ্যৎ , নানা প্রশ্নে ঘোরপাক খাচ্ছে জনগণ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সরকার প্রধান দেশ ত্যাগ করেছে।বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের দীর্ঘ সময়ের আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। এই ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের সরকার বিরোধি সব গুলো দল এই ছাত্র আন্দোলনে সমর্থন যুগিয়েছে। ফলে ১৬ বছরের টানা প্রধানমন্ত্রি শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। রক্তক্ষয়ী নিরস্ত্র ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের দাবি থেকে একদফা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি আদায় করে নিতে সক্ষম হয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তরবর্তী সরকারের প্রধান করেন একটি সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে সরকারের উপদেষ্টা মন্ডলির দপ্তর বন্টন হয়েছে।
সারাদেশে নৈরাজ্য, ভাংচুর , হামলা , জ¦ালাও – পোড়াও হয়েছে। ডাকাতি, হাইজ্যাক , হত্যা , লুন্টন করে রাষ্ট্র ও জনগণের সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। পুলিশ বাহিনি কর্মস্থল থেকে বিরত ছিল। তাদের জীবনের নিরাপত্তা চেয়ে কয়েকদফা দাবি তুলে ধরেছে। নতুন সরকার এসে তাদেরকে কাজে ফেরানোর চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ বাহিনি ছাড়া একটি দেশ টিকে থাকতে পারে না। তাদের উপর জনগণের দীর্ঘ দিনের ক্ষোভের ফলে রাষ্ট্রের থানা ও পুলিশ স্টেশন সমূহ ব্যাপক ভাবে ধ্বংস করেছে দুস্কৃতকারিরা।পুলিশ বাহিনির কর্মস্থলে অনুপস্থিতির সুযোগে সুযোগ সন্ধানি চক্র লুটপাট থেকে ডাকাতি পর্যন্ত করেছে। নিরীহ জনগণের সম্পদ বাড়ি ঘর ধ্বংস করেছে। দেশ ও জনগণের যে পরিমাণ সম্পদ লুন্টন ও ধ্বংস হয়েছে সেটির হিসেব হাজার হাজার কোটি টাকা হবে। এটি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরণের একটি ক্ষত তৈরি করেছে। বৈষম্য, হিংসা , প্রতিহিংসা আ্েরা বৃদ্ধি করেছে। র

ক্তপাতবিহীন আন্দোলন গণঅভ্যূত্থান ধ্বংসযজ্ঞ ছাড়া রাজনীতির কর্মসূচি থাকা দরকার। একটি সরকারকে পতন করতে একটি ধ্বংস, লুটপাট হত্যা জীবন জীবিকার পথ বন্ধ করে আরেকটি সরকারের সূচনা কাম্য নয়। শান্তিপ্রিয় জনগণ নিরাপত্তা চায়। তারা জীবন জীবিকা অর্জনে স্বাধিনতা ও অধিকার চায়। বাংলাদেশের রাজনীতিতে সরকার পতনের কর্মসূচিতে এই পর্যন্ত সমস্ত কর্মসূচি পালিত হয়েছে রক্তপাত, সংগ্রামের মাধ্যমে। দুই হাজার চব্বিশ সালের আগস্ট সংগ্রাম আরেকটি রক্তসংগ্রামের সূচনা হয়েছে। ভ্রাত্রিপ্রতিম রাজনৈতিক দলের হিংসা প্রতিহিংসার শিকার হচ্ছে একে অপর। একদল অপরদলের নেতা কর্মিদের হত্যা, লুন্টন বাড়িঘর ধ্বংস করছে। রাজনীতির আদর্শ চরিত্র , আবেদন , অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল করতে পারেনি। হিং¯্র থাবা আর ক্ষমতার উচ্চাবিলাসি উদ্দেশ্যে সতীর্থদের হত্যা জাতিকে রাজনীতির নিকৃষ্ট স্তরে নেমে ফেলেছে। ক্ষমতা আর অর্থ এই দুইটি বস্তু গোটা জাতির অর্জনগুলোকে বারবার ধ্বংস করছে। এই বৈষম্য বিরোধি ছাত্র গণআন্দোলন একটি সরকারের পতন হয়েছে। তবে আমরা আগামিতে কোনদিকে যাচ্ছি , কি আমাদের ভবিষ্যৎ সেই গন্তব্য অনিশ্চিত। রাজনীতি অর্থনীতি,পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে সেটি এখন বলা মুশকিল।বর্তমান অন্তরবর্তীকালীন সরকার রাষ্ট্রের জনগণকে কোন নিচ্ছে সেটি এখনো অস্পষ্ট।
ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে। ট্রাফিকের শৃঙ্খলা রক্ষার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা হলেও এখনো ছাত্ররা রাস্তায় আছে। কী হবে ছাত্রদের লেখাপড়ার ভবিষ্যত, আগামি দিনের তাদের পথচলা।
রাজনৈতিক অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তায় এক অন্ধকার যাত্রা পথে বাংলাদেশ।স্বাধিনতার ৫৩ বছরের এই দেশ এখন নিত্য নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের দিকে চলছে। প্রতিবেশি দেশের সাথে সম্পর্কের উন্নতি চোখে পড়ছে না। বাংলাদেশের জনগনের ধর্মিয় বাক স্বাধিনতা সম্প্রীতি ক্রমেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংখ্যালঘু মানুষগুলো নিজদেরকে অনিরাপদ মনে করছে। তারা দেশ থেকে অন্য কোথাও বেরিয়ে যেতে চাচ্ছে।ধর্মিয় রাজনৈতিক কর্মসূচির আন্দোলনে সংখ্যালঘুরা আতংকিত হচ্ছে।যে কোনো সময় বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনে রাজনীতির বলির শিকার সংখ্যালঘু সম্প্রদায়। এইসব চরিত্র জাতির জন্য কোনো ভাবেই কল্যান কর নয়। স্বাধিন সার্বভৌম বাংলাদেশ সবার জন্য সমান ভাবে নিরাপদ হতে হবে। যে কোনো আন্দোলন রক্তপাতহীন কর্মসূচীতে পালন করতে হবে। জনগণের জানমাল জীবন জীবিকা নিরাপদ করতে হবে।
প্রচলিত সরকারকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অনির্বাচিত সরকার একটি স্বল্পসময়ের সরকার। এটি দলীয় নির্বাচিত সরকার নয়। তাদেরকে সমস্ত জাতিয় কর্মসূচীর পরিচ্ছন্ন আয়ব্যয়ের হিসেব দিতে হবে। কোনো গোষ্টি বা মহলের প্রতিনিধিত্ব তারা নয়। তারা বাংলাদেশের জনগনের অস্থায়ী ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত। সেই কথা মাথায় রেখে পরিচ্ছন্ন ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের শৃঙ্খলা ফিরিয়ে দেয়ার কাজ শেষ করতে হবে। রাজনৈতিক শূন্যতা দূর করতে হবে। গণতান্ত্রিক প্রচলিত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখতে হবে। উন্নয়ন,রাষ্ট্রের নিরাপত্তা জনগনের অধিকারের বাস্তবায়ন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে ঠিক করতে হবে। জনমনে শংকা দূর করতে হবে। সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানকে শৃঙ্খলার মধ্যে আনার পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। পুলিশ বাহিনিকে দলীয় ভাবে ব্যবহার কঠোর ভাবে নিয়ন্ত্র করতে হবে। তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনুগত্যে প্রজাতন্ত্রের নিবেদিত সেবক হিসেবে গড়ে তুলতে হবে। বৈষম্য সব জায়গা থেকে প্রতিরোধ করতে হবে। ইউপি পরিষদ থেকে বঙ্গভবন পর্যন্ত সবগুলো সরকারি প্রতিষ্ঠানকে দুর্নিতিমুক্ত জনগণের সেবক হিসেবে দেখতে চাই।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সমস্ত শিক্ষার কার্যক্রম সংঘাতবিহীনভাবে পরিচালনা করতে হবে। ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে নতুন করে কোনো ধরণের ছাত্র সংঘাত যেন অভিভাবককে দেখতে না হয়। অন্তর্বর্তিকালীন সরকার প্রধান ও উপদেষ্টা পরিষদের সফলতার প্রত্যাশা জনগণের।

এই বিভাগের সব খবর

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির...

লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নারী দিবসে সম্মাননা প্রদান

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রত্যন্ত অঞ্চল থেকে...

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কাঠামোগত সংস্কারের আহ্বান সিপিডির

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একটি বিস্তৃত সুপারিশমালা উপস্থাপন করেছে। এতে নবনির্বাচিত সরকারকে একটি বাস্তবসম্মত রাজস্ব কাঠামো...

সর্বশেষ

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের...

লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নারী দিবসে সম্মাননা প্রদান

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত ৮ মার্চ...

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কাঠামোগত সংস্কারের আহ্বান সিপিডির

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সেন্টার ফর...

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট...

মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের প্রবাসী নিহত

মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামে পটিয়ার প্রবাসী মফিজুর...