রবিবার, ১৪ জুন ২০২৬

হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার

আন্তর্জাতিক ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হামাস প্রধান ইসমাইল হানিয়াহকে গত সপ্তাহে হত্যার পর তার নতুন রাজনৈতিক প্রধান হিসেবে হামাস মঙ্গলবার ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করেছে।
তেহরানে হানিয়াহকে হত্যার ঘটনায় ইরানের প্রতিশোধের অপেক্ষার মধ্যে এই ঘোষণা দেয়া হয়েছে।
ইরান হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং তার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, অন্যদিকে হামাসের লেবানিজ মিত্র হিজবুল্লাহও কয়েক ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলায় তার সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতা ছিলেন। হানিয়াহ কাতারে থাকতেন। ৭ অক্টোবরের হামলার পর থেকে সিনওয়ারকে জনসমক্ষে দেখা যায়নি।
হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এএফপিকে বলেছেন, সিনওয়ারের নির্বাচন একটি বার্তা দিয়েছে যে হামাস ‘প্রতিরোধের লড়াই চালিয়ে যাবে।’
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালনাকারী প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জিব্রিল রাজউব বলেছেন, সিদ্ধান্তটি ‘যৌক্তিক ও প্রত্যাশিত’।
হিজবুল্লাহ সিনওয়ারকে অভিনন্দন জানিয়ে বলেছে, নিয়োগটি নিশ্চিত করেছে যে- হামাস নেতা ও কর্মকর্তাদের হত্যা করে ‘শত্রুতার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে’।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সিনওয়ারের নিয়োগ ‘তাকে দ্রত নির্মূল করা ও এ জঘন্য সংগঠনটিকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলার আরেকটি পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।’
বিশ্লেষকরা মনে করেন, যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে হানিয়ার চেয়ে সিনওয়ার বেশি অনিচ্ছুক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি অর্জনে সহায়তা করা সিনওয়ারের উপর নির্ভর করে। কারণ তিনি ‘প্রাথমিক সিদ্ধান্তকারী ছিলেন ও রয়ে গেছেন’।
এদিকে, শুকরের মৃত্যুর এক সপ্তাহ উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, তার গ্রুপ এবং তেহরান হানিয়াহ এবং শুকরের হত্যার জবাব দিতে ‘প্রতিক্রিয়া দিতে বাধ্য’।
নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ এই অঞ্চলে ইরান-সমর্থিত গ্রুপগুলোর ‘একা বা সমস্ত অক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে’ প্রতিশোধ নেবে, ‘পরিণাম যাই হোক না কেন’।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...