মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া গণহত্যায় জড়িতদের শাস্তির দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

১৯৮৬ সালের ১৩ জুলাই, তৎকালীন শান্তিবাহিনী কর্তৃক খাগড়াছড়ি পার্বত জেলার রামগড় উপজেলার পাতাছড়া গণহত্যায় জড়িতদের শাস্তি ও গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সকালে উপজেলার পাতাছড়া গণহত্যার ৩৮ বছর পুর্তি উপলক্ষে গণকবরের সামনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে এ দাবি জানান স্বজনরা। পাতাছড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু হানিফের এর নেতৃত্বে দোয়া মোনাজাতে অংশ নেন গণহত্যায় নিহত আদম ছফি উল্লাহ’র ছেলে মো. ইয়াছিন ও আবু ইউসুফ, ছবুরী খাতুনের ছেলে নজরুল ইসলাম, হালিমা বেগমের ছেলে মো. নাছিরসহ সমাজ কমিটির সভাপতি মো. মন্তাজ মিয়া প্রমুখ। 

তদের স্বজন ও স্থানীয়দের দাবি, ১৯৮৬ সালের ১৩ জুলাই নিহতদের গণকবর সংরক্ষণের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ববর্তী সময়ে তিন পার্বত্য জেলায় সংগঠিত বিভিন্ন গণহত্যার নথিপত্রে রামগড়ের পাতাছড়া গণহত্যার ঘটনা প্রকাশ করা হোক। এছাড়া বাস্তুভিটাহীন পরিবারগুলোকে নিজ ভূমি ফেরত পাঠানো ও প্রয়োজনীয় ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানায় তারা ।

উল্লেখ্য, ৩৮ বছর আগে তৎকালীন শান্তিবাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসীদের  অগ্নিসংযোগ , এলোপাতাড়ি গুলিতে সেদিন নিহত হয়েছিল ৫জন শিশুসহ মোট ৭ জন। কয়েকদিন পর ঘটনাস্থলের খুব কাছ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছিল স্থানীয়রা।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...