মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় গ্রীণ ভ্যালি প্লান্টেশনের ১৭ লক্ষাধিক টাকার গাছ চুরির অভিযোগে কেয়ারটেকার সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ‘গ্রীণ ভ্যালি প্লান্টেশন’ নামের একটি রাবার বাগান থেকে বড় আকারের ৬০টি মূল্যবান প্রজাতির গর্জন ও রাবার গাছ চুরি করে কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খোদ বাগানের কেয়ারটেকার সরোয়ার আলম চৌধুরী এসব গাছ বিক্রি করেন বলে অভিযোগ বাগান মালিকের। এ ঘটনায় কেয়ার টেকার সরোয়ার আলম চৌধুরী সহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বাগান মালিকের ছেলে শামস মুহাম্মদ সালা উদ্দীন। মামলায় উল্লেখিত অন্য অভিযুক্তরা হলেন- বাগানের কেয়ার টেকার সরোয়ার আলম চৌধুরীর ভাই মো. সাজ্জাদ (২২) ও স্থানীয় কাঠ ব্যবসায়ী ঝন্টু নাথ (৪০)। গাছ কেটে নেওয়ায় বাগান মালিকের প্রায় ১৭ লাখ ৪৪ হাজার টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, ২০০৭ সালের দিকে নুরুল হুদা নামের এক ব্যক্তি লামা উপজেলার ২৯৫নং লামা মৌজার খতিয়ান নং রাবার/৩ এর আন্দরে ২৫ একর জায়গা সরকার থেকে লীজ নেন। লীজকৃত জায়গায় রাবার ও গর্জন গাছের বাগান সৃজনসহ সেমিপাকা টিনসেড ও দোতলা বিশিষ্ট একটি বাংলো ঘর নির্মাণ করে ‘গ্রীণ ভ্যালি প্লান্টেশন’ নামের একটি প্রতিষ্ঠানও পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটি দেখাশুনার জন্য সরোয়ার আলম চৌধুরী প্রকাশ বাবু নামের এক ব্যক্তিকে নিয়োগ দেন বাগান মালিক।

বাগানের জায়গা নিয়ে কোন বিরোধ সৃষ্টি হলে, তা পরিচালনার জন্য বিশ্বাস করে মালিক নুরুল হুদা নোটারী পাবলিকের মাধ্যমে আমোক্তার নামা মূলে ক্ষমতা অর্পনও করেন সরোয়ার আলম চৌধুরীকে। শুধু তাই নয়, তৎসময় থেকে মালিক পক্ষ জায়গায় বাংলো ঘর নির্মাণ সহ বাগানের উন্নয়নে সরোয়ার আলম চৌধুরীকে বিভিন্ন মাধ্যমে দুই কোটি টাকার বেশি প্রদান করেন। কিন্তু সরোয়ার আলম চৌধুরী বিশ্বাস ভঙ্গ করে বাগান মালিক নুরুল হুদার সরলতার সুযোগ নিয়ে অনিয়ম ও চুরি মত কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েন। কেয়ারটেকার সরোয়ার আলম চৌধুরী একাধিকবার ওই বাগান থেকে গাছ কেটে বিক্রি করে দেন। এক পর্যায়ে অনিয়ম ও চুরির ঘটনা জানতে পেরে মালিক পক্ষ টাকার হিসাব চাইলে সরোয়ার আলম চৌধুরী বিভিন্ন অযুহাত দেখিয়ে হিসাব দেওয়া থেকে বিরত থাকেন। সর্বশেষ গত ৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরোয়ার আলম চৌধুরীর নেতৃত্বে আরও ১২-১৩জন পরিকল্পিতভাবে বাগান থেকে ৩৩-৩৪ বছর বয়সী ৪০টি গর্জন ও ২০টি রাবার গাছ কেটে স্থানীয় ঝন্টু নাথ নামের এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এতে বাগান মালিকের প্রায় ১৭ লাখ ৪৪ হাজার টাকার ক্ষতি হয়। বিক্রিত গাছ নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মালিক পক্ষকে খবর দেন। এদিকে বহু অর্থ ও শ্রমের বিনিময়ে মেরাখোলা এলাকায় জায়গা লীজ নিরে নুরুল হুদা রাবার ও গর্জন বাগান সৃজন করে দীর্ঘ বছর ধরে ভোগ করে আসছেন বলে জানান স্থানীয়রা। পরে স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হলেও তা আর হয়ে উঠেনি।
এ বিষয়ে অভিযুক্ত কাঠ ব্যবসায়ী ঝন্টু নাথ জানান, আমি গাছগুলো সরোয়ার আলম চৌধুরীর কাছ থেকে কিনেছি। এত ঝামেলা হবে জানলে সরোয়ার আলম চৌধুরীর কাছ থেকে গাছগুলো কিনতাম না।
এদিকে রবিবার সকালে ভুক্তভোগী বাগান মালিকের ছেলে শামস মুহাম্মদ সালা উদ্দীন অভিযোগ করে বলেন, আমাদেরকে না জানিয়ে কেয়ার টেকার সরোয়ার আলম চৌধুরী একাধিবার বাগানের গাছ কেটে বিক্রিসহ নানা অনিয়ম ও চুরির মত কাজে জড়িয়ে পড়েছেন। যার অহরহ প্রমাণ আছে। সম্প্রতি গাছ কেটে বিক্রি করার ঘটনায় নিষেধ করলে ‘ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ বাগানে গেলে আমাকে, আমার পরিবারের অন্য সদস্যদেরকে সুযোগ বুঝে প্রাণে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দেন সরোয়ার আলম চৌধুরী’।
তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সরোয়ার আলম চৌধুরী বলেন, আমি নুরুল হুদার বাগান থেকে কোন গাছ কেটে বিক্রি করিনি। নুরুল হুদার বাগানের পাশে আমারও সাড়ে ১০ একর জায়গা আছে। আমার ওই জায়গার বাগান থেকে গাছ কেটে বিক্রি করেছি। আর কাউকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার প্রশ্নই উঠেনা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, ‘গ্রীণ ভ্যালি প্লান্টেশন’ থেকে চুরি করে গাছ বিক্রির ঘটনায় মালিক পক্ষের অভিযোগের ভিত্তিতে কেয়ারটেকার সহ ১২-১৩ জনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে|

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...