সোমবার, ২৯ জুন ২০২৬

এতিমখানার শিশুদের মাঝে মনজুর আলমের ঈদ বস্ত্র বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতি বছরের মত এ বছরও ১ রমজান থেকে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে প্রতিদিন ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম।

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিন নিজ বাসভবনে ইফতার করেন মনজুর আলম।

ইফতার শেষে সব শিশু ও শিক্ষকদের উপহার হিসেবে দেয়া হয় ঈদের নতুন জামা। এই কার্যক্রম অব্যাহত থাকবে ৩০ রমজান পযর্ন্ত। এরই ধারাবাহিকতায় ১ রমজান নগরীর কোতোয়ালীর তানজিমুল মুসলিমিন এতিমখানা ও হেফজখানা, ২ রমজান দেওয়ানহাট সুলতান আহমদ দেওয়ান এতিমখানা ও হেফজখানা, ৩ রমজান নূরীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা ছোট কুমিরা বাজার, ৪ রমজান বারআউলিয়া এতিমখানা ও হেফজখানা, ৫ রমজান রহমানিয়া মঈনিয়া এতিমখানা ও হেফজখানা মাইজভান্ডার দরবার শরীফ, ৬ রমজান আলকরণ আহমদিয়া হাশেমিয়া সুন্নিয়া এতিমখানা ও ৭ রমজান চকবাজার হযরত টাক শাহ (র.) এতিমখানা ও হেফজখানা।

এভাবে একেকদিন একেক জায়গার এতিমখানা ও হেফজখানার শিশুদের ঈদের নতুন জামা প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...