রবিবার, ২১ জুন ২০২৬

হালদায় পাওয়া গেল ১০ কেজি ওজনের মরা মা মাছ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর রাউজান অংশে ১০ কেজি ওজনের একটি রুই জাতীয় মা মাছ মরে ভেসে উঠেছে। গবেষকের ধারণা মাছটিকে বিষ দিয়ে মারা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরের দিকে রাউজান উপজেলার উরকিরচর বাকর আলী চৌধুরীঘাট অংশে হালদা নদীতে এ মরা মা মাছ ভেসে উঠে। এর আগে ১২ কেজি ওজনের একটি কাতলা মা মাছ মরে ভেসে উঠেছিল।

স্থানীয় ইউপি সদস্য কাওছার আলম বলেন, স্থানীয়রা মা মাছটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। মাছটি পচে যাওয়ায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল তাই দ্রুত মাটি চাপা দিয়েছি। গত কয়েক দিন আগেও ১২ কেজি ওজনের একটি কাতলা মা মাছ মরে ভেসে উঠেছিল।

তবে মাছটিতে বিষ দিয়ে মারা হয়েছে বলে ধারণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া।

তিনি বলেন, হালদায় মা মাছ ভেসে উঠলে অবশ্যই কর্তৃপক্ষকে জানানো উচিত। কারণ কিভাবে এ মাছ মারা গেছে সেটি গবেষণা করে দেখার একটি বিষয় থাকে। মা মাছটি দেখে ধারণা করা হচ্ছে এটি বিষক্রিয়ার মাধ্যমে মারা হয়েছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...