মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় এক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা নেয়ার আদেশ আদালতের

লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসেন মামুন সহ ৫ জনের বিরদ্ধে থানায় মামলা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঘরের দরজাসহ আসবাবপত্র ভাংচুর, হামলা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ফৌজদারী অভিযোগের প্রেক্ষিতে এ ্আদেশ দেওয়া হয়। এতে অন্য অভিযুক্ত হলেন- কুমারী এলাকার কবিরার দোকানের বাসিন্দা নুরুল আমিন (৩০) ও নুরুল কাদের (২৭), বগাইছড়ি এলাকার বুড়িরজুমের বাসিন্দা রায়হান উদ্দিন অপু (২৫) ও চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকার বাসিন্দা নুরুল কবির (৫০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, অভিযুক্তরা গত ১৪ জুন দিনগত রাত আনুমানিক ৩টার দিকে পরিকল্পিত ভাবে কাজী আবুল মোমিনের বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা রহিমা বেগম ও তার বোন তাছলিমা আক্তার লিজার উপর হামলা করে। এতে রহিমা বেগম ও তাছলিমা আক্তার লিজা আহত হন। এক পর্যায়ে অভিযুক্তরা ঘরে রক্ষিত নগদ ৬০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার কথা প্রকাশ করলে দুই বোনকে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন অভিযুক্তরা। পরে এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম প্রতিকার চেয়ে সোমবার (২৪ জুন) উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালতের বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা গ্রহণের আদেশ দেন।
ভাংচুর, হামলা, লুটপাটের ঘটনায় উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার আদেশের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি মো. মামুন মিয়া বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার জন্য লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে আদেশ দেন আদালত।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...