মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আলীকদমের মেরাইংতং পাহাড়ে মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ভ্রমণে গিয়ে ইফতে খাইরুল আহম্মেদ আবিদ নামে এক মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিন গত রাত ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিছুনি উঠে তার মৃত্যু হয় বলে সঙ্গীরা জানান। মৃত ইফতে খাইরুল আহম্মেদ আবিদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এদিকে এ শিক্ষার্থী পর্যটকের মৃত্যুর ঘটনা নিয়ে দেখা দিয়েছে রহস্য।
মৃত ইফতে খাইরুল আহম্মেদ আবিদের বন্ধু নাহিদ বলেন, টাঙ্গাইল জেলার কালিহাতি থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিনের তত্ত্বাবধানে আলীকদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সব কিছু ভালোই ছিল, হঠাৎ রাত সাড়ে ১২টার তাদের মধ্যে ইফতে খাইরুল আহম্মেদ আবিদের খিছুনি উঠে। পরে রাত ১টার দিকে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক ইফতে খাইরুল আহম্মেদ আবিদকে মৃত ঘোষণা করেন। তবে অতিরিক্ত মদ্যপানে ইফতে খাইরুল আহম্মেদ আবিদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন আলীকদম ট্যুর গাইড এসোশিয়েসনের সাধারণ সম্পাদক সামো মার্মা। তিনি বলেন, এর আগে তারা মদ পান করেছিল।
লামা উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সের মেডিকেল অফিসার জুনাইয়েদ জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে সাস্থ্য কমপ্øেক্সে আনা হয় কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। মৃত পর্যটক নেশাগ্রস্ত ছিলো কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়টি আমি নিশ্চিত নই।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানায়, এ ঘটনায় মৃতের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...