মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় আম গাছের ডাল থেকে নুরুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার

লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকা থেকে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে পৌরসভা এলাকার কলিঙ্গাবিল গ্রামের একটি আম গাছের ডালে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নুরুল ইসলাম কলিঙ্গাবিল গ্রামের বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে। তার ৪ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে। ঘটনাটি আতœহত্যা নাকি হত্যা, এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। খবর পেয়ে রাতেই নুরুল ইসলামের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠায় পুলিশ।
সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১০টার দিকে বাড়ির উত্তর পাশে আম গাছের একটি ডালে ফাঁস লাগা অবস্থায় নুরুল ইসলামকে ঝুলতে দেখেন স্ত্রী ফাতেমা বেগম। পরে তিনি ঘটনাটি ছেলে মো. রফিক কে জানালে, রফিক তার চাচা তাজুল ইসলমসহ স্বজনদের জানান।
এদিকে মৃত নুরুল ইসলাামের স্ত্রী জানান, রাতে খাওয়া দাওয়ার পর স্বামীসহ তারা ঘুমিয়ে পড়েন। পরোক্ষণে ঘুম ভেঙ্গে গেলে দেখেন পাশে স্বামী নুরুল ইসলাম নেই। পরে খোঁজাখোঁজির এক পর্যায়ে বাহির হয়ে দেখেন, ঘরের পাশের একটি আম গাছের ডালে নুরুল ইসলাম ঝুলে আছেন। তবে কেন বা কি কারণে নুরুল ইসলাম আতœহত্যা করেছেন,তা বলতে পারছেন না স্ত্রী ফাতেমা বেগম।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, মৃত নুরুল ইসলামের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আতœহত্যা।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...