সোমবার, ২৯ জুন ২০২৬

একদিন পর আবারো করোনা শূন্য চট্টগ্রাম

- Advertisement -
Single page 1st Paragraph

একদিন পর চট্টগ্রামে আবারো করোনার নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি মাসের ছয়দিনের চারদিনসহ মোট সাতদিন করোনাশূন্য দিন পার করেছে চট্টগ্রাম।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদন ও পূর্বের রেকর্ড যাচাই করে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল বুধবার নগরীর নয় ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে চট্টগ্রামের ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহর ও গ্রামে নতুন কোনো ভাইরাসবাহক শনাক্ত না হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩১ জনই রয়েছে। এতে শহরের ৯২ হাজার ৯৩ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মৃত্যুবরণ না করায় জেলায় মোট মৃতের সংখ্যাও ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এর মধ্যে ৭৩৪ শহরের ও ৬২৮ জন গ্রামের।

ল্যাবভিত্তিক গতকালের রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৮, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৬, এপিক হেলথ কেয়ারে ৪৪, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২১, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৫ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের কেন্দ্রে ৫ জনের এন্টিজেন টেস্ট করানো হয়। নয় ল্যাবরেটরি ও এন্টিজের টেস্টে পরীক্ষিত ২৬২ নমুনার সবগুলোই নেগেটিভ রেজাল্ট আসে।

এদিন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাব, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...